ডাঃ টিউভারকুলিন বা মনটোক্স Mantoux টেস্টঃ কি,কেন এবং সর্তকতা

অতিরিক্ত তথ্য

বাংলাদেশে টিবি বা যক্ষা একটি প্রচলিত সংক্রামক রোগ।এটি একটি বায়ু বাহিত রোগ।অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা এবং ঘিঞ্জি পরিবেশ থেকে এটি ছড়ায়।মানুষের অসচেতনতা এ রোগ বাড়ার বড় কারণ।বর্তমানে দেশে ড্রাগ রেজিসটেন্ট টিবি রোগীর সংখ্যাও বাড়ছে।

টিবি বা যক্ষা রোগ নির্ণয় করার জন্য,বিভিন্ন টেস্ট রয়েছে।তার মধ্যে একটি হল টিউভারকুলিন/Tuberculin টেস্ট বা মনটোক্স (mantoux) টেস্ট।একে পিপিডি বলে (পিউরিফায়েড প্রোটিন ডিরাইভেটিভ)

কোথায় দেয়া হয়ঃ

এটি ইনসুলিন সিরিঞ্জ দিয়ে চামড়া নিচে দেয়া হয়।

পরিমাণঃ 0.1 ml

খেয়াল রাখতে হবেঃ

# ৪৮-৭২ ঘন্টার আগে ইঞ্জেকশন দেয়া জায়গায় পানি,সাবান,তেল লাগানো যাবে না।

# চুলকালেও চুলকানো যাবে না।

রেজাল্টঃ

চামড়ার নিচে ইঞ্জেকশন দেয়ার ৪৮-৭২ ঘন্টা পর রেজাল্ট নেয়া হয়।

যে জায়গায় ইঞ্জেকশন দেয়া হয় সে জায়গা লাল হয়ে সামান্য ফুলে যায়।

এরপর স্কেল দিয়ে মাপা হয়।

সর্তকতাঃ

# এটি অনেক সময় ফলস পজিটিভ আসে।

# শরীরে বেশী এলার্জির সমস্যা থাকলে এটি ফলস পজিটিভ আসতে পারে।

# যাদের BCG টিকা দেয়া আছে তাদের অনেকের ক্ষেত্রে এটি ফলস পজিটিভ আসতে পারে।

টিউভারকুলিন বা মনটোক্স/ Mantoux টেস্ট কোন কনফারমেশন টেস্ট নয়।এটি একটি প্রাইমারি স্ক্রিনিং টেস্ট।এটি নেগেটিভ হলেও আপনি টিবি বা যক্ষা রোগে আক্রান্ত হতে পারে।