ডাঃ নেবুলাইজার শ্বাসকষ্ট দূরীকরণে বিশ্বস্ত অস্ত্র !

অতিরিক্ত তথ্য

নেবুলাইজার একটি বায়োমেডিকেল মেশিন যা অ্যাজমা ও বিভিন্ন শ্বাসকষ্টের রোগীর জন্য ব্যবহার করা হয়।এটির মাধ্যমে ঔষধ সরাসরি ফুসফুসে পৌছে যায় এবং খুব দ্রুত কাজ করে।নেবুলাইজার তরল ঔষধকে বাষ্পে পরিণত করে যা রোগী ফেস মাস্ক বা মাউথপিস দিয়ে গ্রহণ করে।

কোন কোন রোগীর নেবুলাইজার দরকার ?

# অ্যাজমা

# সিওপিডি

# সিস্টিক ফিব্রোসিস

# ব্রকিংয়োটিস

প্রকারভেদঃ

# জেট ( এখানে মেডিসিন একেবারে ক্ষুদ্র পার্টিকেলে পরিণত হয়)

# আল্টাসনিক ( এখানে মেডিসিন পার্টিকেল জেট এর চেয়ে বড় হয়)

# মেশ ( এখানে মেডিসিন  পার্টিকেল জেট এর চেয়েও ছোট আকার ধারণ করে।এটি খুব ব্যয়বহুল)

 

সর্তকতাঃ

# ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোন ভাবেই নেবুলাইজার নেয়া যাবে না।

# ঔষধ মেশানোর সময় বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে।

# নিয়মিত পরিষ্কার করতে হবে।

# ব্যবহার করার আগে ডিসইনফেকটেন্ট করতে হবে।

# মেডিসিন সবসময় ফ্রিজের নরমালে সংরক্ষণ করতে হবে।

# মেডিসিন দেয়ার আগে এর রং পরিবর্তন হয়েছে কিনা খেয়াল রাখতে হবে।রং পরিবর্তন হলে ফেলে দিতে হবে।

# মেডিসিনের তারিখ সবসময় চেক করতে হবে।

#  মেশিন সবসময় ঢেকে রাখতে হবে।

# মেশিন কখনো ফ্লোরে রাখা যাবে না।

সাইড ইফেক্টঃ

# কাঁপুনি

# অতিরিক্ত ক্ষিধা লাগা

# শরীরে পানি আসা

# ঘুমের সমস্যা

# মুখ শুকিয়ে যাওয়া

# মাথা ব্যথা

ইমারজেন্সিঃ

# চোখ ব্যথা করা

# চোকে ঝাপসা দেখা

# বমি বমি ভাব বা বমি করা (দেরী না ডাক্তারের পরামর্শ নিবেন)